দাঁত ব্যথাকমানোর উপায়
দাঁতের যথাযথ যত্ন ও সুরক্ষার অভাবে অনেক সময় দেখা দেয় দাঁতের সমস্যা। আর তখনই শুরু হয় ব্যথা। আবার দাঁত ও মাড়ির বিভিন্ন ধরণের সমস্যার কারণেও হতে পারে এ দাঁত ব্যথা। যেমন- ক্যাভিটি, মাড়ির সমস্যা, দাঁতে ইনফেকশন, দাঁত দিয়ে রক্ত পরা, দাঁতের গোঁড়া আলগা হয়ে যাওয়া ইত্যাদি।যেকোনো ব্যক্তির যেকোনো সময় দেখা দিতে পারে এ সমস্যা। দাঁতের ক্ষয়, সংক্রমণ, মাড়ির রোগ, জয়েন্টে সমস্যা ইত্যাদি বিভিন্ন কারণে দাঁত ব্যথা হয়। দাঁত ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি ব্যথা কমাতে কিছু ঘরোয়া পদ্ধতি আসুন জেনে নেই।
# গোলমরিচ ও লবণ
গোলমরিচের মধ্যে লবণ মিশিয়ে ব্যবহার করলে ব্যথা কমতে অনেকটা সাহায্য হয়। এ দুটির মধ্যেই আছে ব্যাকটেরিয়ারোধী, প্রদাহরোধী ও অ্যানালজেসিক উপাদান।সমপরিমাণ গোলমরিচ ও লবণ নিন। এর মধ্যে কয়েক ফোঁটা পানি দিয়ে পেস্ট তৈরি করুন।আক্রান্ত দাঁতে সরাসরি পেস্ট লাগান এবং কয়েক মিনিট রাখুন।কয়েক দিন নিয়মিত এটি করুন।
# রসুন
এক কোয়া রসুন থেঁতলে নিয়ে অল্প একটু লবণ মিশিয়ে দাঁতে লাগান। বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান। রসুনের মধ্যে আছে অ্যান্টিবায়োটিক; আর আছে এমন উপাদান, যেটি ব্যথা কমাতে কার্যকর।কয়েক দিন এই পদ্ধতি পালন করুন।
# পেঁয়াজ
এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেয়ে নিন। যদি বেশি ঝাঁঝ লাগে তবে দাঁতের ওপর পেঁয়াজ চেপে রাখলে আরাম পাওয়া যাবে।
# লবণ ও গরম পানি
এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ মেশান। এটি দিয়ে কুলি করুন, ফোলা ও প্রদাহ কমাতে কাজ করবে; ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ব্যথা কমাতে কাজে দেবে।দাঁত, মাড়ি, গলার ব্যথা কমাতে খুব ভাল কাজ করে লবণ পানি
# পেয়ারা পাতা
দাঁতের ব্যথায় আরাম পেতে পেয়ারা পাতা আরো একটি উপকারী উপাদানের নাম।। দুটি পেয়ারা পাতা চিবিয়ে ব্যথাওয়ালা দাঁতে চেপে রাখুন। আরাম পাবেন।আবার কয়েকটা পেয়ারা পাতা নিয়ে খানিকটা পানি দিয়ে তা সিদ্ধ করুন। এরপর পানি ঠাণ্ডা করে ওই পানি দিয়ে কুলকুঁচি করুন।

কোন মন্তব্য নেই